Monday, January 19, 2026

যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 


ইউনিভয়েস কালচারাল সেন্টারের উদ্যোগে সাতক্ষীরা জেলার যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।


প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা দেশ, সংস্কৃতি ও পরিবেশভিত্তিক নানা সৃজনশীল চিত্র উপস্থাপন করে, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।


বিচারকদের মূল্যায়নে—

🥇 প্রথম স্থান অর্জন করে সামিউল হাসান সামি (৫ম শ্রেণি)

🥈 দ্বিতীয় স্থান অর্জন করে মারিয়া সুলতানা (৪র্থ শ্রেণি)

🥉 তৃতীয় স্থান অর্জন করে আয়শা সিদ্দিকা (৪র্থ শ্রেণি)


ইউনিভয়েস কালচারাল সেন্টারের মুখপাত্র মোঃ হাবিব মাসউদ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ আছাদ উল্লাহ।

সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করেন

জনাব মাহবুবা খাতুন ও জনাব আফরোজা খাতুন

(সহকারী শিক্ষক, যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

🔹 মোঃ ইউছুপ আলী সরদার (পরিচালক, অ্যান্টিকস ফার্নিচার)

🔹 মোঃ আমির আলী (অর্থ সম্পাদক, ইউনিভয়েস)

🔹 মোঃ আরিফুল ইসলাম (বিশেষ উপদেষ্টা, ইউনিভয়েস)


অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চা বিকাশে ইউনিভয়েস কালচারাল সেন্টারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


লাইব্রেরি উদ্বোধন



০২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে UniVoice Cultural Centre–এর কার্যালয় ও লাইব্রেরির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের সুরা আল-আসর থেকে দারস পেশ করেন কালচারাল সেন্টারের মুখপাত্র জনাব হাবিব মাসউদ। তিনি তাঁর আলোচনায় সময়ের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বিগ ব্যাং থিওরি ও বরফ গলনের বৈজ্ঞানিক প্রেক্ষাপট উদাহরণ হিসেবে উপস্থাপন করেন, যা উপস্থিত সকলের মাঝে গভীর চিন্তার খোরাক জোগায়।

পরবর্তীতে উপস্থিত সদস্যবৃন্দ পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

এরপর সেন্টারের অর্থ উপদেষ্টা জনাব মোঃ আমির আলী–এর পক্ষ থেকে বই উপহার গ্রহণের মধ্য দিয়ে লাইব্রেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা এই প্রতিষ্ঠানের জ্ঞানচর্চার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

সবশেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন গজা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি ঘটে।


এই দেশে সাংস্কৃতিক দাসত্ব চলবেনা

 এই দেশ শুধু রক্ত দিয়ে দখল হয়নি।

এই দেশ আজও দখল হচ্ছে—

স্ক্রিন দিয়ে, গান দিয়ে, ভাষা দিয়ে,

চিন্তা ও চেতনার ভেতর ঢুকে।


ট্যাংকের শব্দ নেই,

বুলেটের ধোঁয়া নেই—

তবু প্রতিদিন

একটা জাতিকে ধীরে ধীরে খালি করে দেওয়া হচ্ছে।

এই আগ্রাসনের নাম—

সাংস্কৃতিক ফ্যাসিবাদ।


UniVoice Cultural Centre

এই ফ্যাসিবাদের বিরুদ্ধে

একটি সাংস্কৃতিক বিদ্রোহ।

আমরা হাততালি চাই না।

আমরা প্রশংসা চাই না।

আমরা চাই যোগ্যতা,

যে যোগ্যতা অপসংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দেবে।

আমরা জানি—

আবেগ দিয়ে যুদ্ধ শুরু হয়,

কিন্তু যুদ্ধ জিতে দক্ষতা।

তাই আমরা লাইব্রেরি গড়ছি,

ভাষা শিখছি,

কনটেন্ট বানাচ্ছি,

মাঠে নামছি।

কারণ কালচারাল ফ্যাসিস্টদের

কান্না দিয়ে নয়—

বুদ্ধি দিয়ে তাড়াতে হয়।


আমরা সেই প্রজন্ম

যারা আর নিশ্চুপ থাকবে না।

যাদের পূর্বপুরুষদের নীরবতার মূল্য

আজও দিতে হচ্ছে।

বাংলাদেশ প্রশ্নে

আমাদের কোনো আপোষ নেই।

স্বাধীনতা, সার্বভৌমত্ব

এখানে ব্যক্তিগত স্বার্থ চলে না।

ধর্ম, দল, পরিচয়—

সব গৌণ।


যদি তুমি এই দেশটাকে নিজের ভাবো।

আমরা জান দিয়ে হলেও লড়বো।

কিন্তু বিক্রি হবো না।

কাজ করতে করতে শেষ হয়ে যাবো,

কিন্তু লাইনচ্যুত হবো না।


UniVoice কোনো সেফ স্পেস নয়।

এটা কমফোর্ট জোন না।

এটা তাদের জায়গা

যারা প্রশ্ন করে, শেখে, গড়ে তোলে

এবং ভাঙতে জানে।


আমরা নতুন কোনো উৎসব আনতে আসিনি।

আমরা হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে এসেছি।

আমরা ভিখারি হতে আসিনি—

আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে এসেছি।

এই লড়াই আজ থামলে

আগামী প্রজন্ম প্রশ্ন করবে—

“তোমরা তখন কী করেছিলে?”

আমরা চাই না

সেই প্রশ্নের জবাব দিতে লজ্জা হোক।


UniVoice Cultural Centre

একটি ঘোষণা—

এই দেশে সাংস্কৃতিক দাসত্ব চলবে না।

তুমি যদি প্রস্তুত হও—

শিখতে, গড়তে, লড়তে—

তাহলে জায়গাটা তোমার।

এই যুদ্ধ দীর্ঘ।

এই যুদ্ধ কঠিন।

তবুও—

আমরা পিছু হটবো না।

যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  ইউনিভয়েস কালচারাল সেন্টারের উদ্যোগে সাতক্ষীরা জেলার যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে একটি চিত...